
জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জ মানিকপুর ইউনিয়নের চান্দ খাঁ স্মৃতি পরিষদ মোহাম্মদপুর এর উদ্যোগে মানিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত দেড়শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার,( ৬ জুলাই) সকাল দশ ঘটিকার সময় মোহাম্মদপুর দক্ষিণ জামে মসজিদের প্রসঙ্গ, চান্দ খাঁ স্মৃতি পরিষদের কার্যকরি কমিটির সভাপতি মাষ্টার শহীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মায়রুফ আহমদ ও সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায়
উপস্থিত ছিলেন চান্দ খাঁ সৃতি পরিষদের প্রধান উপদেষ্টা নুরুজ্জামান রাইয়ব, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাষ্টার আব্দুল আজিম, কবির আহমদ, (সাবেক মেম্বার), ফারুক আহমেদ (বর্তমান মেম্বার), ফয়সল আহমদ নাজু, মাজহারুল ইসলাম সেলিম, মোঃ আব্দুস সালাম,
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার আবুল কালাম , বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল করিম, কার্যকরী কমিটির সহ সভাপতি মাওলানা দেলওয়ার হোসেন, শরিফ আহমদ, অর্থ সম্পাদক আফতাব উদ্দিন, প্রচার সম্পাদক মারজান আহমদ, অফিস সম্পাদক জামাল আহমদ (লিটন), সহ অফিস সম্পাদক হাফিজ বেলাল আহমদ (বলই), সদস্য আব্দুল মতিন, আব্দুস সোবহান বাবু প্রমূখ।