
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর সহকারি প্রকৌশলী মোহাম্মদ আজাদ কাজী সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, জকিগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ১৫ হাজার পানি বিশুদ্ধ করার ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
বন্যার পানিতে ডুবে যাওয়া পানির উৎসগুলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক উচ্চকরন কাজ চলমান আছে। আশ্রয় কেন্দ্রে দশটি নলকূপ মেরামত করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় অস্থায়ী ১৪টি গভীর নলকূপ বসানোর মালামাল মজুদ রাখা হয়েছে। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট জেলা সদরে প্রস্তুত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তি