
দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর আহমদ আল কবির ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর কর্তৃক ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার গভর্ণিংবডির সভাপতি মনোনীত হয়েছেন। তিনি গত ১০ মে ২০২২ মঙ্গলবার মাদরাসা অফিস কক্ষে গভর্ণিংবডির প্রথম সভায় সভাপতিত্ব করেন এবং মাদরাসার সার্বিক উন্নয়নে পরিকল্পনা গ্রহন করে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সভায় উপস্থিত সকল সদস্য এবং মাদরাসার কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার সুস্থতা ও নেক হায়াত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন – গভর্ণিংবডির শিক্ষানুরাগী সদস্য ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শামীম আহমদ, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শিহাবুর রহমান চৌধুরী, ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জালাল আহমদ, গভর্ণিংবডির দাতা সদস্য ও ৯ নং মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন, গভর্ণিংবডির সহ-সভাপতি মোঃ সফিকুল হক তাপাদার, শিক্ষানুরাগী সদস্য মোঃ এমাদ উদ্দিন চৌধুরী, অভিভাবক সদস্য মোঃ খলিলুর রহমান, মোঃ মাহতাবুর রহমান খান, শিক্ষক প্রতিনিধি মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, মাওলানা মোঃ আব্দুল হাকিম চৌধুরী, মিসেস শাহানারা বেগম।