
আনজুমানে আল ইসলাহ দাম্মাম প্রাদেশিক শাখার আয়োজনে শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস সাহেব রহ. এর ঈসালে সাওয়াব মাহফিল ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
১১ মার্চ শুক্রবার বাদ জুম্মা দাম্মাম স্থানীয় আরজানী ভিলায় দাম্মাম আল ইসলাহ শাখার সভাপতি সলিম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুবকর নোমান ও হেলাল আহমদের যৌত সঞ্চালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন শাহাদাত হুসাইন। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করেন হাফিজ আবু হানিফ এবং মর্সিয়া পরিবেশন করেন হাফিজ আবুবকর নোমান। আল্লামা মুহাদ্দিস সাহেব রহ. এর জীবনী নিয়ে আলোচনা করেন আল ইসলাহ দাম্মাম প্রাদেশিক শাখার উপদেষ্টা মোঃ আব্দুল লতীফ ও মোঃ শিপলু বখ্শ। সভাপতি সলিম আহমেদ চৌধুরীর সমাপনী বক্তব্য এবং বেলাল আহমদ বেলালি’র দোয়ার মাধ্যমে ইসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়।

দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আল ইসলাহ দাম্মাম প্রাদেশিক শাখার উপদেষ্টা মোঃ আব্দুল লতীফ ও শিপলু বখ্শের সহযোগিতায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সলিম আহমেদ চৌধুরীকে সভাপতি ও আবুবকর নোমানকে সাধারণ সম্পাদক এবং আলীম উদ্দিন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। পরিষদের অন্যান্য দায়িত্বশীল হলেন, সহসভাপতি শেখ জাহাঙ্গীর জিহাদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ আবু হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ বেলালি, প্রচার সম্পাদক ছাদিক আহমদ, সহ-প্রচার সম্পাদক ইমরান হুসাইন, অর্থ সম্পাদক শাহাদাত হুসাইন, সহ অর্থ সম্পাদক হেলাল আহমদ, অফিস সম্পাদক আলী আহমদ মর্তুজা, সমাজ কল্যাণ সম্পাদক আলী আমজদ, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক আশিকুল ইসলাম রায়হান, সহ শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক তুফায়েল আহমেদ, সদস্য- আব্দুল মালেক, বাশির আহমদ, ইরফান আহমদ, শাখাওয়াত হুসাইন, মোঃ মনজুর আলম চৌধুরী, মোঃ ইমরান হোসেন, মোঃ তোফায়েল আহমদ, নুরুল ইসলাম, মোহাম্মদ সৌরভ আহমদ, ফারুক আহমেদ, মুহাম্মদ শিমুল আহমেদ, মোহাম্মদ শেলু মিয়া ও জাকির আহমদ।