
প্রবাসীদের সংগঠন চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ১ম মেধাবৃত্তি বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
বাংলাদেশে কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য হাকীম এম.এ. বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্ঠা আলহাজ্ব এস. এম. ইবাদুর রহমান। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাফিজ আবু ছাইদ।
সম্মানিত অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল আহমদ, ইসমাইল হোসেন সেলিম, কাজলসার ইউপির সাবেক চেয়ারম্যান জহুরুল হক খসরু, বর্তমান চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, মাষ্টার বিরেশ চন্দ্র বিশ্বাস, কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. ইসমাঈল হোসেন, কামালপুরের বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলাম লালই মিয়া, হাফিজ ফারুক আহমদ, কামালপুর (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহমদ, জামেয়া হাড়িকান্দীর নায়েবে মুহতামিম মাওলানা হাফিজ সিদ্দিকুর রহমান, চৌধুরীবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, এস.এম. আহাদুর রহমান মুন্না, ডা. হোসেন রাজা, ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ফারুক আহমদ ফুরুক, সাবেক মেম্বার আব্দুল আহাদ, মামুনুর রশীদ স্বপ্ন, জামুরাইল মদিনাতুল উলুম মাদ্রাসা শিক্ষক মাওলানা মাসুদ আহমদ, পরিষদের অর্থ সম্পাদক মাও. জিহাদ উদ্দিন, পরিষদের প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন রুমেল, বাস্তবায়ন কমিটির সদস্য লালা মিয়া, রাজু আহমদ, হেলাল মিয়া, নাজিম উদ্দিন, আজমল হোসেন, সালমান তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এলাকায় শিক্ষার মান বৃদ্ধিতে বৃত্তি বিতরণ বেশ ফলপ্রসূ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের মেধাবীদের এভাবে অনুপ্রাণিত করা গেলে শিক্ষাজীবনে সফলতার গতি ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তারা।
উল্লেখ্য, প্রবাসী পরিষদ আয়োজিত বৃত্তি পরীক্ষায় ৫১ জন পরীক্ষার্থর্ী অংশগ্রহণ করেন। এদের মধ্যে কৃতকার্য হন ২২ জন। ট্যালেন্টপুল গ্রেডে ৪ জন, মেধা গ্রেড ৭ জন ও সাধারণ গ্রেডে ১১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।