
না ফেরার দেশে পাড়ি জমালেন কানাইঘাট উপজেলার ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অলিউর রহমান। বুধবার সকাল ৮ঃ১৫ মিনিটের নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অলিউর রহমান।
পরিবারের পক্ষ থেকে বড় ছেলে দেলোয়ার হোসেন জানান, তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট, কিডনি ও লান্স সমস্যায় ভুগছিলেন।

চিকিৎসার জন্য কিছুদিন আগে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দিন দিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিজ বাড়ীতে নিয়ে আসেন স্বজনরা।
মৃত্যকালে তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।