হযরত শাহ সুলতান রহ ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন সেশনের কাউন্সিল

Spread the love

জকিগঞ্জ-থানাবাজারের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হযরত শাহ সুলতান রহঃ ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকী ও ২০২২-২০২৩ সেশন এর কাউন্সিল অধিবেশন গত ০২-০২ ২০২২ বুধবার বাদ মাগরিব বাবুর বাজার শাহ্পরান রহঃ মার্কেটে দ্বিতীয় তলায় ব্যাংকার মোঃ মুকিতুর রহমান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আব্দুল হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিবৃন্দ গঠনমূলক ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফছা মজুমদার মহিলা কলেজে এর সহকারী অধ্যাপক হরিপদ দত্ত, সিলেট সোনালী ব্যংকের অফিসার মোঃ মুকিতুর রহমান, পাঠানচক গ্রামের কৃতি সন্তান সমাজ সেবক ইতালি প্রবাসি তোফায়েল আহমদ খাঁন, রাজনৈতিক ব্যক্তিত্ব আজমল হোসেন, জকিগঞ্জ উপজেলা তালামিযের সভাপতি আবু সাইদ মোঃ আসিক, তৈয়ব আলি মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক জসিম উদদীন , সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি বারহাল ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মোঃ আহমদ হোসেন প্রমূখ।

পরে কাউন্সিল পর্বে সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুল হালিমকে সভাপতি ও মোঃ নজমুল ইসলামকে সাধারন সম্পাদক এবং মোঃ আবুল কাসেম সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি হাফিজ মোঃ হিফজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আতিকুর রহমান , অর্থ সম্পাদক মোঃ জয়নাল আহমদ, অফিস সম্পাদক মোঃ হাসান আহমদ, প্রশিক্ষন সম্পাদক সাঈদ আহমদ, সমাজ কল্যান সম্পাদক মোঃ আলম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন ফাহিম , তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ছাদিক আহমদ, পাঠাগার সম্পাদক শাহনুর আহমদ, সাহিত্য বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান নিজাম, তহবিল উন্নয়ন সম্পাদক জুনেদ আহমদ, পরিকল্পনা সম্পাদকঃ মোঃ আলা উদ্দিন আলাই,ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ মামন আহমদ, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো আব্দুল মুতলিব ,বন ও পরিবেশ সম্পাদক মোঃ আলি হায়দার , ক্রীড়া সম্পাদক নাঈম আহমদ এবং নির্বাহী সদস্য মো আহমদ হুসাইন ও মো আব্দুস সামাদ শিপন।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *