প্রবাসী সেচ্ছাসেবী সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশনের তিন উপদেষ্টা ইউকে প্রবাসী মাওলানা আব্দুল কুদ্দুস, ইউকে প্রবাসী মাওলানা হাফিজ মোঃ ওলিউর রহমান, ইউকে প্রবাসী হাফিজ হেলাল আহমদ খাঁন ও এসোসিয়েশনের প্রকাশনা সম্পাদক সৌদিআরব প্রবাসী হাফিজ মোঃ রাজু আহমদকে সংবর্ধনা দিয়েছে জকিগঞ্জ এসোসিয়েশন।

গতকাল বিকাল তিনটায় স্থানীয় ইখওয়ান সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক সভাপতি মাওলানা মোঃ আবদুল বাছিত চৌধুরী। এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ ফদ্বলুর রহমান মানিকপুরীর পরিচালনায় সংবর্ধনা সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের আহমদ, নাতে রাসুল পরিবেশন করেন সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য তাওহিদুল ইসলাম শ্রাবন।
বিশেষ অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর। উপস্থিত ছিলেন আনোরাসী ইসলামপুর লতিফিয়া ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আবদুল মন্নান, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ ময়নুল হক, হাবিবিয়া সংসদের ভিপি আকবর আহমদ চৌধুরী, মাওলানা মোঃ মাহতাব উদ্দিন, মোঃ ফাহিম আহমদ, মোঃ নাসির উদ্দিন, মাহমুদ হাসান নাঈম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ক্রেষ্ট ও এসোসিয়েশনের লগো খচিত মগ উপহার দেয়া হয়। এসময় নেতৃবৃন্দ এসোসিয়েশনের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং খাতাপত্র পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞপ্তি