মীলাদুন্নবী (সা.) উপলক্ষে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার র‍্যালি অনুষ্ঠিত

Spread the love

মহানবী (সা.)-এর নবুওয়াত প্রাপ্তির পূর্বকালকে যারা আদর্শ মানেনা, তারা ইসলামি লেবাসে সুচতুর ধোঁকাবাজ
————মো. রেদ্বওয়ানুল হক শিমুল

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেদ্বওয়ানুল হক শিমুল বলেন, রাসূল (সা.)-এর জীবনের প্রতিটি দিক আমাদের জন্য আদর্শ ও অনুসরণীয়। তিনি বাল্যকালেই মক্কার সর্বস্তরের মানুষের কাছ থেকে ‘আল-আমীন’ উপাধি পেয়েছিলেন। কিশোর বয়সেই একজন বিশ্বস্ত আমানতদার হিসেবে মক্কায় খ্যাতি পান। যার প্রমাণ সিরাতের বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে। হিজরতের রাতেও মহানবী (সা.)-এর কাছে মক্কার কাফিরদের আমানত গচ্ছিত ছিল; যা তিনি হযরত আলী (রা.)-এর কাছে হস্তান্তর করে যান। বর্তমানে কিছু নামধারী আলেম ও রাসূল (সা.)-এর প্রতি বিদ্বেষ পোষণকারী কিছু লোক রাসূল (সা.)-এর নবুওয়াত প্রাপ্তির পূর্বকালকে আদর্শ হিসেবে মানতে চায় না। নিজেরা যেমন মানতে চায় না, সরলপ্রাণ মুসলমানদেরও তেমনি নানা কৌশলে রাসূল (সা.)-এর সমস্ত জীবনের প্রতিটি আদর্শ জানা ও অনুসরণ করা থেকে বঞ্চিত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের পোশাকে-আশাকে, চাল-চলনে ইসলামি জীবন-যাত্রার পরিচয় মিললেও প্রকৃতপক্ষে তারা ধোঁকাবাজ। আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো রাসূল (সা.)-এর জন্মের সময় থেকে নিয়ে ওফাত পর্যন্ত প্রতিটি দিক আলোচনা করা এবং মানুষের কাছে তুলে ধরা। এর মধ্য দিয়ে দুশমনে রাসূলের মুখে চপেটাঘাত করা হবে।

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ৩১ অক্টোবর, রবিবার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ‘মুবারক র‍্যালি’ ও র‍্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান ও প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান’র যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইমাদ উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল জব্বার।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট (পূর্ব) জেলা শাখার সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী।

জকিগঞ্জ পৌর শাখা সভাপতি মো. হোসাইন আহমদ’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের শাবিপ্রবি শাখার সভাপতি মো. গাউছুল আলম, সিলেট (পূর্ব) জেলার সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, সিলেট (পূর্ব) জেলার সহ-প্রশিক্ষণ সম্পাদক রেজওয়ান আহমদ ফজল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কয়েছ মাহমুদ চৌধুরী।

মুবারক র‌্যালিতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মো. কুতবুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফদ্বলুর রহমান, জকিগঞ্জ উপজেলা তালামীয়ের সাবেক সভাপতি আব্দুল মুকিত, সহ-সভাপতি কবির আহমদ, সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবু সুফিয়ান, সদস্য নাজিম উদ্দীন, কানাইঘাট উপজেলা সভাপতি মো. তাজ উদ্দিন, জকিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক ইমন, উপজেলা সহ-সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ চৌধুরী, অফিস সম্পাদক আব্দুল হাসিব তাপাদার ও প্রশিক্ষণ সম্পাদক রিয়াদুল ইসলাম চৌধুরী প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *