মাওলানা শায়েখ আব্দুস সাত্তার রহ.’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

Spread the love

খলিফায়ে মাদানী, আল্লামা মামরখানী রহ. এর ছাহেবজাদা মুনশীবাজার মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা শায়েখ আব্দুস সাত্তার রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) বিকাল ০২ঘটিকায় মুনশীবাজার মাদরাসার উদ্যোগে জামিয়া মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুক্বাদ্দাস আলী। হাফিজ মাওলানা আবদুল হান্নান এর পরিচালনায় স্বাগত শুরুতে বক্তব্য রাখেন জামেয়াতুল খাইর সিলেটের শিক্ষাসচিব হাফিজ মাওলানা আবদুল মুকতাদির। প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান। বক্তব্যে তিনি বলেন, শায়েখ আব্দুস সাত্তার রহ.’র হৃদয়বিদারক ইন্তেকালের সংবাদে দেশ-বিদেশের তাঁর ছাত্র, অগণিত ভক্ত অনুরক্তসহ আমরা সবাই বিমর্ষিত ও আহত হয়েছি। এই স্থান কখনো পুরণ হবার নয়।

মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রিন্সিপাল মাওলানা মুফতি আবদুল মুনতাকিম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুনশীবাজার মাদরাসার শিক্ষাসচিব হাফিজ মাওলানা ফখরুযযামান, রঘুরাশি মাদরাসার মুহতামিম মাওলানা শায়েখ জাওয়াদুর রহমান, আল্লামা মামরখানী রহ. এর সাহেবজাদা মাওলানা ক্কারী আবদুল জলিল, মাওলানা শায়েখ আব্দুল জব্বার, শাহবাগ জামিয়া মাদানিয়ার মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ, জমজম ট্রেডার্স সোনাসার-এর সত্ত্বাধিকারী মাওলানা আবদুল করিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাওলানা আব্দুস সাত্তার রহ. শিক্ষা ও সমাজ গঠনে যোগ্য নেতৃত্বের আসন অলংকৃত করেছেন। বার্ধক্য ও অসুস্থতার কারণে কখনো তিনি তার সত্য এবং ন্যায়ের আদর্শ ও মিশন থেকে পিছপা হননি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও তিনি দ্বীনি খেদমাত করে গেছেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *