ক্যাচ মিস আর বোলিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

Spread the love

হাতে যেন মাখন মেখে নেমেছিলেন লিটন দাস! না হলে এভাবে কেউ ক্যাচ ফসকে দেয়? পুরো শারজাহ স্টেডিয়াম স্তব্ধ। এক বার নয়, দুবার একই ভুল। ক্যাচ ফসকালো তো ফস্কে গেলো ম্যাচটাও। সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ভুল ক্যাপ্টেন্সি তো ছিলই। সব মিলিয়ে হার দিয়েই বিশ্বকাপের সুপার টুয়েলভ অভিযান শুরু হলো বাংলাদেশের। ১৭১ রানের বড় সংগ্রহ গড়েও ঠিক ম্যাচটা জমিয়ে তুলতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহটা ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই টপকে গেলো শ্রীলঙ্কা। ৫ উইকেটের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো দাসুন সানাকাদের! অথচ রোববার দিনের আলোতে দু, একটা ভুল না হলে শারজার প্রবাসি বাংলাদেশিদের মুখে হাসি ফুটিয়েই ফিরতে পারতেন রিয়াদরা। ক্যাচ মিস, বাজে ক্যাপ্টেন্সি আর বেহিসেবি বোলিংয়ে হারল বাংলাদেশ।

শারজাহর ফ্ল্যাট উইকেটের কথা হয়তো অনেকেই বলবেন। কিন্তু লিটন যেভাবে দুটো ক্যাচ ফেললেন, তারপর আর ম্যাচ জেতা যায় না।

কৃতজ্ঞতা – ঢাকা পোস্ট


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *