ফেঞ্চুগঞ্জে নিয়াজ এ. খানের সৌজন্যে ৬টি অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন প্রদান

Spread the love

তরুণ সমাজসেবী, নিয়াজ এ. খানের সৌজন্যে ৬টি অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন প্রদান করা হয়েছে। আজ শনিবার (৩১ জুলাই) ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ৪টি মেশিন প্রদান করা হয়। এসময় ইউএইচও ডা. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা। উপজেলা হাসপাতাল পরে সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে। করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ, দাফনসহ সেবামূলক কাজে উজ্জ্বল ভূমিকা রাখা আবহ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে একটি অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন প্রদান করা হয়। পরে আরেকটি মেশিন পাঠান টিলা এলাকার জন্যে শাহিন আহমদ খানের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে শ্বাসকষ্টের রোগীকে অব্যাহতভাবে অক্সিজেন সরবরাহ করবে এই মেশিন। বিশিষ্টজনরা মনে করছেন, সিলিণ্ডার বদল এবং রিফিল করার ঝামেলামুক্ত অক্সিজেন কন্সেন্ট্রেটর করোনাকালে বিশেষ ভূমিকা পালন করবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *