সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন মিলান ইতালীর কার্যকরী কমিটি গঠন

Spread the love

সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন মিলান ইতালীর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১৮ জুলাই রবিবার মিলানের একটি রেস্টুরেন্টে সকাল ১১টায় ‘সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন মিলান ইতালী’র আহবায়ক কমিটির আয়োজনে কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে মিলানে বসবাসরত সিলেট জেলার সকল প্রবাসীদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক মতিউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এ জি এম জয়নালের পরিচালনায় আলোচনা সভা শেষে সংগঠনের আংশিক কমিটি গঠন করা হয়।


নবগঠিত কমিটিতে সভাপতি জাছিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি ফরহাদ মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, ২য় সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ কে নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শোয়েব মিয়া, ফয়েজ আহমেদ, শরিফ উদ্দিন, কামরুল হাসান, আব্দুল বাছিত দলই, ফরহাদ মিয়াসহ সিলেটের মিলান প্রবাসী অন্যান্য নেতৃবৃন্দ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *