
৩০০ কেজি ওজনের গরুটির দাম হাঁকিয়েছেন ১২ লাখ টাকা
ইতোমধ্যেই গরুটি দেখতে খামারে ভিড় করছেন ক্রেতা ও ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নাধীন উত্তরকুল গ্রামের হেলাল আহমদ। এক দশকেরও বেশি সময় থেকে আছেন গরুর খামার নিয়ে। আসছে কোরবানি ঈদকে সামনে রেখে পাকিস্তানী জাতের একটি বিশেষ গরু বাজারে আনছেন তিনি। দাম হাঁকিয়েছেন ১লাখ ৭০ হাজার টাকা। প্রতিবেদকের কাছে মুচকি হাসি দিয়ে তিনি জানালেন গরুর নাম রেখেছেন ‘নবাব’। কুচকুচে কালো রংয়ের ‘নবাব’কে দেখতে ইতোমধ্যে ক্রেতা ও ব্যবসায়ীরা খামারে আসছেন। হেলাল আহমদ জানান- তার মালিকানাধীন উত্তরকুল সীমান্ত ক্যাটল ফার্ম দীর্ঘদিন থেকে উন্নত জাতের গরু পালন করে আসছে। এবছরও বেশ কয়েকটি গরু কোরবানীর হাটে তুলা হলেও ‘নবাব’ নিয়েই তিনি বেশ আশাবাদী। ৩০০ কেজিরও বেশি ওজনের এই গরুটি কিনতে যোগাযোগ করতে হবে- হেলাল আহমদ, উত্তরকূল, বারঠাকুরী, জকিগঞ্জ, সিলেট। মোবাইল- 01885900255, 01731013734।