যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হলেই গ্রেফতার

Spread the love

স্টাফ রিপোর্টার:: আগামীকাল বৃহ্স্পতিবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই সময়ে যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

বুধবার তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এবার লকডাউন ভঙ্গ করে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে। রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাঠে ম্যাজিস্ট্রেট থাকবেন। এবারে আমরা প্রথমবারের মতো ২৬৯ ধারায় মামলা দিতে যাচ্ছি, যারা বিনা কারণে বাইরে বের হবেন। এরপর তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে। ডিএমপি কমিশনার আরও বলেন, ন্যূনতম ৬ মাসের জেল ও জরিমানা হতে পারে এই আইনে মামলা হলে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *