
জকিগঞ্জ টিভি:: সিলেটে অবস্থানরত জকিগঞ্জের ইন্টার থেকে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসি’র ২০২০-২১ বর্ষের শেষ সভা ও ২০২১-২২ বর্ষের নির্বাচনকার্য সম্পন্ন হয়েছে।
২৬ জুন, শুক্রবার সার্ক ইন্টারন্যাশনাল কলেজ ক্যাম্পাসে ২০২০-২১ বর্ষের সভাপতি ইসমাইল হোসেন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জে এফ চৌধুরী ফাহিমের পরিচালনায় বর্ষের শেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হোসাইন আহমদ, তারেক আহমদ, এমাদ আহমদ, এমদাদ হোসাইন সহ জেডএসসি’র সদস্যবৃন্দ।

পরে বিকাল ৩:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত ২ ঘন্টাব্যাপি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শতকরা হিসেবে মোট ভোটাধিকার প্রয়োগ করেন ৬২ শতাংশ। উল্লেখ্য, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেডএসসি’র সম্মানিত সদস্য জামাল আহমদ, সাবেক সভাপতি জি এম সানি ও সাকিব আল হাসান।
পরে আনুষ্ঠানিকভাবে ২০২১-২২ বর্ষের সভাপতি হিসেবে আলী হোসেন তাপাদার, সাধারণ সম্পাদক হিসেবে দেলওয়ার হোসাইন রনি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সাব্বির আহমদ ফারহান নির্বাচিত হন।
নির্বাচিত সভাপতি আলী হোসেন জানান- খুব দ্রুত আমরা পুরো কমিটি ঘোষনা করবো এবং জেডএসসি’র সবাইকে নিয়ে সুন্দর একটি বর্ষ উপহার দিব, এতে সকলের সহযোগিতা চাই।