
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক সেচ্ছাসেবী সংগঠন নকশী বাংলা ফাউন্ডেশন এর ২০২১-২০২২ সেশনের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন রবিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে স্বাস্হ্যবিধি মেনে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরীর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট চেম্বার অব কমার্স এর সভাপতি আবু তাহের মো. শোয়েব,দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মুরাদ উল ইসলাম,দি নিউ ন্যাশন ও দৈনিক আজকালের খবর এর সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি,নারী উদ্ধোক্তা নিশাত জাহান চৌধুরী কলি।
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাহিত্য সম্পাদক সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী ।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, মানব সেবা ও মানুষের কল্যাণে কাজ করাই সেচ্ছাসেবী সংস্থার মূল উদ্দেশ্য। শিক্ষা,সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কাজে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে।নকশী বাংলা ফাউন্ডেশন অতীতের ন্যায় বর্তমানেও কর্মকাণ্ড আরো এগিয়ে নিবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নতুন কমিটির সদস্যদের কে অভিনন্দন জ্ঞাপন করে বক্তারা বলেন নিজ নিজ দায়িত্ব যথারীতি পালন করতে হবে।
নকশী বাংলা ফাউন্ডেশন এর নতুন কার্যকরী কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আব্দুল আজিজ,মুরশিদা খান সুমী, মোঃ হাবিবুর রহমান,প্রভাষক জান্নাতুল ফেরদৌস তুহফা,রেশমা জান্নাত রুমা, মুসলেহ উদ্দিন, রায়হান উদ্দিন, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ,আশরাফুল আলম,জে এফ চৌধুরী ফাহিম,সালমান শাহ আহমদ রনি, রাজু আহমদ ।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল শাহিনুর রহমান চৌধুরী বলেন সাবেক সভাপতি ওসমানী স্বর্ণপদকপ্রাপ্ত তাইজুল ইসলাম ফয়েজ এর নেতৃত্বে আমরা জাতীয় ও স্থানীয় পর্যায়ে অনেক কর্মসূচি আনজাম দিয়েছিলাম, যেমন নারী শিক্ষার উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার, প্যারিস জলবায়ু পরিবর্তনে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষাবৃত্তি প্রবর্তন, কূটনীতিক পদক প্রদানসহ নিয়মিত সাহিত্য পত্রিকা নকশি বাংলা প্রকাশিত হয়ে আসছে। নতুন দায়িত্বপ্রাপ্ত সকলের প্রচেষ্টায় সেই ধারাবাহিকতা আমরা জেন অব্যাহত রাখতে পারি। তিনি স্মরণ করে বলেন নকশী বাংলার সাথে সম্পৃক্ত ছিলেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক পৌরসভার চেয়ারম্যান আ ফ ম কামাল, শেকড় সন্ধানী লেখক ও গবেষক সৈয়দ মোস্তফা কামাল আজকের এই অভিষেক অনুষ্ঠান থেকে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।