মানবসেবা ফাউন্ডেশনের ঈদ উপহার পেল জকিগঞ্জের ২২০ পরিবার

Spread the love

করোনা ভাইরাস সংক্রমণের কারণে অসংখ্য মানুষ কর্মহীন হয়েছেন। তাদের সহায়তায় এগিয়ে এসেছে মানবসেবা ফাউন্ডেশন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কালিগঞ্জস্থ ফারহানা এন্ড আয়েশা সেন্টার থেকে বাড়ি বাড়ি গিয়ে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম খা, দৈনিক একাত্তরের কথার প্রতিনিধি এনামুল হক মুন্না,খালেদ মাহমুদ চৌধুরী,ছাত্রনেতা মো.মোস্তফা উদ্দিন, মানবসেবা ফাউন্ডেশনের সমন্বয়ক তানভীর আল হাসান, সদস্য তামজিদুল ইসলাম, শাহিন চৌধুরী, হাবিবুর রহমান মনসুর, পাবেল, ওয়াহীদ, মিজান, রাসেল, মাহবুব, জামিল, জাফরান, আলবাব, আজহার, জান্নাত ফাতেহা, তাহমিনা চৌধুরী, আফরোজা সারমিন, তামিম লস্কর, কামরুল ইসলাম, কাশেম, কাওসার, স্বরজিতসহ অনেকেই।

এসময় তানভীর আল হাসান বলেন- ‘মানবসেবা ফাউন্ডেশন রক্তদান ক্যাম্পেইন, অসুস্থদের আর্থিক সহায়তা, ঈদ উপহার সহ মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে।’ তিনি দেশ ও বিদেশের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *