জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলাধীন হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের সহধর্মিণী হাফসা মজুমদার ইন্তেকাল করেছেন আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রবিবার (১৬ মে) বিকেল ২.৩৬মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগামীকাল বাদ ফজর সিলেট হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গনে জানাযা শেষে দরগাহ মাজারে তাঁকে দাফন করা হবে।
এদিকে, তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো উপজেলাজুড়ে। শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নিয়াজুর রহমান, জকিগঞ্জ টিভির ম্যনেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, ডিরেক্টর জামাল আহমদ, হেড অব নিউজ আহমদ হোসাইন আইমানসহ টিভি পরিবারের সদস্যরা।