
ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের নির্দেশে সারাদেশে ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র ও যুব অধিকার পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় কালিগঞ্জ বাজারে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ জকিগঞ্জ উপজেলার সমন্বয়ক মামুনুর রশীদ চৌধুরী, সহ সমন্বয়ক হামিদ চৌধুরী, সহ সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, সহ সমন্বয়ক আহমদ আল ফয়েজ, ছাত্র অধিকার পরিষদ জকিগঞ্জ উপজেলার সদস্য সচিব লুৎফুর চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার আহমদ মিরাশি, যুগ্ম সদস্য সচিব গুলজার রাজা শিপার,যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, মানিকপুর ইউপি ছাত্র অধিকার পরিষদের সহ সমন্বয়ক নাইমুল হুদা মুরাদ সহ আরো অনেকেই।