
আল্লামা বালাউটি হেল্পিং হেন্ডস এর উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে বালাউট ছাহেব বাড়িতে ১০ মে সোমবার দুপুর ২ ঘটিকায় হাদিয়া সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় প্রায় দুইশত গরীব পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণের শুরুতে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা উবায়দুর রহমান ছাহেবজাদায়ে বালাউটি। দোয়ায় এই ইভেন্টে যারা আর্থিকভাবে ও বিভিন্নভাবে সহযোগীতা করেছেন সবার দুনিয়া ও আখেরাতে কল্যাণ কামনা এবং এই কার্যক্রম আরো প্রসারিত হওয়ার জন্যে আল্লাহর সাহায্য কামনা করা হয়।
মাওলানা শাহ মোহাম্মদ মুনিবুর রহমানের সঞ্চালনায় উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুর রহমান বালাউটি, মাওলানা হাবিবুর রহমান বালাউটি, মাওলানা ডা. শাহ মোহাম্মদ ছাফিউর রহমান বালাউটি।