বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

Spread the love

প্রতি বছরের ন্যায় এবারও জকিগঞ্জ উপজেলার বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে এলাকার কর্মহীন মানুষের বাড়ি বাড়ি নিয়ে ঈদ উপহার পৌঁছে দেন পরিষদের দেশে প্রকল্প পরিচালনাও বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।

১১মে (সোমবার) দুপুরে পরিষদের দেশে প্রকল্প পরিচালনা ও বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

বাস্তবায়ন পরিষদের সভাপতি আব্দুল মালেক আনিছ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের জনসংযোগ বিষয়ক সম্পাদক ডুবাই প্রবাসী লিটন আহমদ।
প্রকল্প পরিচালনা ও বাস্তবায়ন পরিষদের মাষ্টার সাব্বির আহমদ, আব্দুল হান্নান, মাষ্টার বদরুল ইসলাম, আব্দুল হালিম, জালাল উদ্দীন, আব্দুল বাছিত, নুরুল ইসলাম, মঈন উদ্দিন, আব্দুল গণী, মাওঃ সিরাজুল ইসলাম, এনাম উদ্দিন, মাহতাব উদ্দিন,মাজহারুল ইসলাম তুহিন,ছালেক আহমদ প্রমুখ।

উপস্থিত সদস্যবৃন্দ প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি বৃহত্তর এলাকার প্রাবাসীদের একটি প্রাণের সংগঠন। সকল প্রবাসী এই সংস্থা প্রতিষ্ঠার পর থেকে প্রিয় জন্মভূমির মানুষের কথা চিন্তা করে সম্মিলিতভাবে মানুষের কল্যাণে কাজ করে আসছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *