
জকিগঞ্জ টিভি:: পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসি’র উদ্যোগে অনলাইনভিত্তিক কুরআন তেলাওয়াত ও হামদ-না’ত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

১ম রাউন্ডে অর্ধশতাধিক প্রতিযোগির অংশগ্রহণ শেষে ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হয় উভয় ক্যাটাগরিতে ১০ জন।
১১মে (মঙ্গলবার) বিকেল তিনটায় ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাস্ট কার্যালয়ে বাছাইকৃতদের নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল পর্ব। পরে কোরআন তেলাওয়াত বিভাগে চ্যাম্পিয়ন হন জাকির হোসেন ও হামদ-না’ত বিভাগে চ্যাম্পিয়ন হন মো. সাদিকুর রহমান। রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় ফাইনাল রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেন ইছামতি কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার ও সবুজ মিনার শিল্পীগোষ্ঠীর পরিচালক রেদওয়ানুল হক শিমুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল রোটারিয়ান মহিউদ্দিন ফারুক, জেডএসসির সম্মানিত সদস্য জামাল আহমদ, রুহুল আমিন, সাবেক সভাপতি হোসাইন আহমদ, সাকিব আল হাসান, বর্তমান সভাপতি ইসমাঈল হোসেন খান, সহ-সভাপতি মিশকাতুর রহমান, সেক্রেটারি জে এফ চৌধুরী ফাহিম, এডু পয়েন্ট প্রজেক্টের চেয়ারম্যান খালেদুর রহমানসহ আরো অনেকেই। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।