
জকিগঞ্জ টিভি:: প্রতি বছরের ন্যায় এবারও জকিগঞ্জ উপজেলার বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার অর্থায়নে এলাকার কর্মহীন ৩’শ মানুষকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় ইছামতি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় পৃথক দু’টি অধিবেশনে সভাপতিত্ব করেন মো.আব্দুল ওয়াহাব বেলাল ও কাজী হানিফ আহমদ। কামাল আহমদ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন শাহীন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্ঠা মাওলানা জিল্লুর রহমান, ইছামতি কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা ওয়ারিছ উদ্দিন, সমাজসেবক নুরুল আমিন চৌধুরী রিলন, ব্যাংক কর্মকর্তা এম জাকারিয়া স্বপন, সংবাদকর্মী এনামুল হক মুন্না, শাহজাহান আহমদ, ফয়ছল আহমদ, আতিকুর রহমান, উজ্জ্বল চৌধুরী, কাজী মুকিত, সায়রুফ আহমদ, আহমদ হোসাইন আইমান।
অনুষ্ঠানে সংস্থার সভাপতি আব্দুল হামিদ সুমন, অর্থ বিতরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আলম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদসহ সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, ‘এটি একটি বৃহত্তর এলাকার প্রবাসীদের প্রাণের সংগঠন। প্রবাসীরা এই সংস্থা প্রতিষ্ঠার পর থেকে প্রিয় জন্মভূমির মানুষের কথা চিন্তা করে সম্মিলিতভাবে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’