
জকিগঞ্জ টিভি:: হোসাইনিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক দরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
৯ মার্চ রবিবার সকালে বালাউট আল বারী ইবতেদায়ী মাদ্রাসায় ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
এসময় দেড় শতাধিক দরিদ্র পরিবারে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আব্দুল বারী রহ.’র ছাহেবজাদা ক্বারী মাহমুদ হোসাইন মাক্কীর পরিচালনায় বিতরণকালে উপস্থিত ছিলেন সাজেদ আহমদ, আব্দুল বাতিন, ইমরান আহমদ, রেহান আহমদ, জাকির, ফারহান প্রমূখ।
উল্লেখ্য, যাত্রা শুরুর ২ বছর ধরে ফাউন্ডেশনটি মানবতার সেবায় কার্যক্রম পরিচালনা করে আসছে।