চালিয়াকাপন কান্দি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন চালিয়াকাপন কান্দি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অর্ধশতাধিক দরিদ্র পরিবারে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

৯ মে, রবিবার কান্দি মসজিদ মসজিদ প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি-
৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল কাদির, সম্ভাব্য সদস্য পদপ্রার্থী আব্দুল আহাদ, উপদেষ্ঠামন্ডলীর সভাপতি আব্দুস সোবহান, সদস্য হাফিজ বুরহান উদ্দিন, সদস্য হাফিজ নাজিম উদ্দিন সহ আরো অনেকেই।
সংস্থার কোষাধ্যক্ষ হোসাইন আহমদের সঞ্চালনায় শুরুতে তেলাওয়াত করেন ওলিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন হাফিজ আহমদ গুলজার। পরে বিতরণ শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ বুরহান উদ্দিন।
উল্লেখ্য ঈদ সামগ্রী বিতরণে আর্থিকভাবে সহযোগিতা করেছেন কাতার প্রবাসী হাসান আহমদ, সৌদি আরব প্রবাসী নুরুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী আব্দুল হালিম, ওমান প্রবাসী আব্দুল বাছিতসহ আরো অনেকেই।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *