জকিগঞ্জ টিভি:: জনপ্রিয় টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২১’ এ জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা-৫ এ জায়গা করে নিয়েছে জকিগঞ্জের হাফিজ আবু তালহা।

আগামী ২৭ রামাদ্বান এনটিভিতে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশসেরা কোরআনে হাফেজগণ। উল্লেখ্য, সিলেটস্থ মারকাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র তালহার গ্রামের বাড়ি জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নে। মাদারখাল গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের বড় ছেলে সে। সার্বিক সফলতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও উস্তাদগণ।