নকশী বাংলা ফাউন্ডেশন সিলেটের ইফতার ও দোয়া মাহফিল

Spread the love

শুক্রবার ২৪ রমজান, নকশী বাংলা ফাউন্ডেশন সিলেটের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল এর পরিচালনায় ও সভাপতি শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে নগরীর একটি অভিযাত রেষ্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর,শাবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার ও কেমুসাসের সাহিত্য ও গভেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কবি ও প্রকাশক কামরুল আলম, দৈনিক ইনকিলাব বালাগঞ্জ প্রতিনিধি কাজী মাওলানা আবুল কালাম আজাদ, কবি ও প্রকাশক নেছার আহমদ জামাল, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, স্বপ্নচুড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট এর সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান,জকিগঞ্জ ডাকের সম্পাদক রায়হান আহমদ, সংগঠনের সদস্য, রায়হান উদ্দিন, সালমান শাহ আহমদ রনি, মাছুম আহমদ, মাহবুব আহমদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে, সরকারের নিবন্ধিত সামাজিক সংগঠন নকশী বাংলা ফাউন্ডেশন এর বিভিন্ন মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন ২০০৩ সাল হতে সমাজের অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে।অত্র সংগঠনের ন্যায় সমাজের অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুস সবুর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *