এতিম শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নচুড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

Spread the love

স্বপ্নচুড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মে) নগরীর হযরত আলী রা. জামেয়া শামসুল উলুম হাফিফিয়া মাদ্রাসা ও এতিমখানা (বাইশটিলা) প্রায় দুইশত শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা তোফায়েল আহমদ মাসুদ।


সংগঠনের পৃষ্টপোষক রোটাঃ মাজহারুল ইসলাম জয়নালের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহিনুর রহমান চৌধুরী, জকিগঞ্জ ডাকের সম্পাদক রায়হান আহমদ, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, জকিগঞ্জ টিভির ডিরেক্টর সাংবাদিক জামাল আহমদ, ইচ্ছা পুরন সামাজিক সংগঠনের প্রতিষ্টাতা রেশমা জান্নাত রুমা, সংগঠনের সমাজকল্যান সম্পাদক মো. আব্দুল আজিজ তামিম, অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, দুলাল আহমদ, সাহেদ আহমদ, মো. মোছলেহ উদ্দিন, রুহুল আমিন, মাহবুবুর রহমান, মিজান আহমদ প্রমুখ।


বক্তারা তাদের বক্তব্যে স্বপ্নচুড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর মানবিক কাজের ভূয়সী প্রশংসা করে বলেন সমাজে যেখানে ইফতারের নামে জমকালো পার্টি করা হয়, সেখানে এই সংগঠন রমজান মাস ব্যাপি অসহায় দরিদ্রদের মধ্যে ইফতার ও সেহরী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। অত্র সংগঠনের ন্যায় সমাজের অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *