
সিলেটের জকিগঞ্জে প্রাক্সিস এর উদ্যোগে সীমিত পরিসরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রাক্সিস কার্যালয়ে জকিগঞ্জ শাখার সদস্য দিদারুল ইসলাম মিলনের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্সিস এডুকেশন এর ডিরেক্টর ফারাদ আরাবি।
বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন মাওলানা ফদ্বলুর রহমান, রাজনীতিবিদ আজমল হোসেন, আশিকুল্লাহ তানভীর, মো. জাফরুল ইসলাম, জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি সেক্রেটারি জে এফ চৌধুরী ফাহিম, আমরা হক্কল জকিগঞ্জী গ্রুপের এডমিন রুহুল আমিন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন মিজান আহমদ, প্রাক্সিস জকিগঞ্জের ডিরেক্টর, শিক্ষক এবং শিক্ষার্থীরা।

এসময় প্রধান অতিথিকে সম্মাননা প্রদানের পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজে অবদান রাখায় জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি, আমরা হক্কল জকিগঞ্জী (ফেসবুক গ্রুপ) এবং প্রাক্সিস কানাইঘাট-কে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত, ‘প্রাক্সিস’ ইংরেজী ভাষা শেখানোর প্রত্যয়ী একটি প্রতিষ্ঠান। ইংরেজীতে দক্ষতা অর্জন ছাড়াও বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরী করতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।