জকিগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন : শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন ৫ নারী

Spread the love

জকিগঞ্জ টিভি:: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় সিলেটের জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিনটি।

বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম আলী হায়দার, ওসি তদন্ত সুশংকর পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পান ৫জন শ্রেষ্ঠ নারী। তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রোমানা তাছনীম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তাহমিনা পারভীন, সফল জননী পারভীন জামান লস্কর, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা কনিকা বিশ্বাস এবং সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রাখায় জাহানারা বেগম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *