জকিগঞ্জে বিজয় দিবসকে ঘিরে প্রস্তুতি সভা

Spread the love


স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের মাধ্যমে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জকিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, পৌর আওয়ামীলীগ সভাপতি সামস উদ্দিন, সাবেক ইউপি চেয়্যারম্যান গোলাম মোস্তফা মাসুক, আওয়ামীলীগ নেতা নাসিম আহমদ, ময়নুল হক রাজু, জাকির হোসেন প্রমূখ। এসময় প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *