সিলেটের শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কার পাচ্ছেন জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নাধীন গণীপুর গ্রামের রহিমুন্নেছা চৌধুরী। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হলেন তিনি।

আগামীকাল ৯ ডিসেম্বর সকাল ১১.০০ ঘটিকায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে জয়িতাদের সম্মাননা প্রদান করা হবে। শ্রেষ্ঠ জয়িতা হিসেবে জেলা প্রশাসকের নিকট থেকে সম্মাননা গ্রহন করবেন রহিমুন্নেছা। উল্লেখ্য, সাত ছেলে ও এক মেয়ের গর্বিত এই জননী প্রত্যেক সন্তানকে করেছেন সুপ্রতিষ্ঠিত। তিনি জকিগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর আপন বোন।