
সিলেট বিভাগের হাফিযুল কুরআনদের অনলাইন ভিত্তিক হিফযুল কুরআন প্রতিযোগিতা ভয়েস অভ কুরআন ২০২০ এর গ্র্যান্ড ফাইনাল ৬ ডিসেম্বর রবিবার সিলেটের অন্যতম হিফয প্রতিষ্ঠান দি কুরআনিক হোম-এ অনুষ্ঠিত হয়েছে।
ভয়েস অভ কুরআনের তত্ত্বাবধায়ক নিউইয়র্ক প্রবাসী হাফিয নজম উদ্দিন আহমদের কর্ম পরিকল্পনা ও খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন এর পরিচালক মাওলানা মাহফুজ আল-মাদানীর উপস্থাপনায় বিচারকের দায়িত্ব পালন করেন, নিউইয়র্ক গাউছিয়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফিয মাওলানা মঞ্জুর আহমদ, ইমাম বাড়ি হাফিযিয়া মাদরাসার মুহতামিম হাফিয মাওলানা মাশুক আহমদ, মুসলিমাবাদ হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা ফাতির আহমদ, কলাবাগান লতিফিয়া হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা আব্দুন নূর।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুজতবা হাসান চৌধুরী নুমান, মাসিক অভিযাত্রিকের সম্পাদক কবি মাওলানা রফিকুল ইসলাম মুবিন, গোবিন্দগঞ্জ কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিয মাওলানা আবুল ফজল মুহাম্মদ ত্বাহা, দি কুরআনিক হোম’র প্রিন্সিপাল হাফিয মাওলানা ফয়েজ আহমদ।
দি কুরআনিক হোম’র শিক্ষক হাফিয আবু সুমেলের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অতিথিগণ বলেন, পৃথিবীতে অন্য কোন ধর্মগ্রন্থ বা এমন কোন বই নেই যা লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করতে সক্ষম হয়েছে। কিন্তু অসংখ্য মানুষ রয়েছে যাদের অন্তরে পবিত্র গ্রন্থ আল কোরআন বিদ্যমান রয়েছে। অন্তরে বিদ্যমান রত হাফেযের জন্য আল্লাহ জান্নাতে বিশেষ স্থান নির্ধারন করে রেখে দিয়েছেন। দুনিয়াতেও তাদেরকে সবাই সম্মানের চোখে দেখে। এরকম একটা প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান আয়োজনের ফলে ছোট ছোট বাচ্চারা কুরআন হিফযের প্রতি উৎসাহিত হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন, লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আশিকুর রহমান, দি কুরআনিক হোম’র প্রধান শিক্ষক হাফিয মাওলানা আব্দুল মুকিত, ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আব্দুল আজিজ, তালামীযে ইসলামিয়া’র সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছাত্রনেতা হাফিয রফিকুল ইসলাম তালুকদার, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, সুনামগঞ্জ জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছায়েম হোসাইন, জগন্নাথপুর (পূর্ব) উপজেলা সভাপতি হাফিয শাহ আলম, হাফিয ফয়জুল হক, হাফিয রুমেল আহমদ, হাফিয মিসবাহ আহমদ, হাফিয সাইফুর রহমান তালুকদার প্রমুখ।
যুম আ্যপে যুক্ত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ারে জাহান, ভয়েস অভ কুরআনের উপদেষ্টা ক্বারি মালিক শেখ, ইউ.এস.এ আল-ইসলাহ’র সহ-প্রচার সম্পাদক ক্বারি মাহবুবুর রহমান।
সম্প্রচারের দায়িত্বে ছিলেন আলিফ টিভি, মিম ইসলামিক টিভি, অভিযাত্রিক টিভি ও আল-হাবিব মিডিয়ার প্রতিনিধিগণ।