ছাত্র অধিকার পরিষদ জকিগঞ্জের আহবায়ক কমিটির অনুমোদন

Spread the love

তিন মাসের জন্য অনুমোদন পেয়েছে ছাত্র অধিকার পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি। সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আলী হুসেন স্বাক্ষরীত বিজ্ঞপ্তিতে নুরুল হুদা লস্কর কে আহ্বায়ক ও লুৎফর চৌধুরীকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে আশরাফুল ইসলাম, সাকিল চৌধুরী, সাদিকুর রহমান, মাজেদ আহমদ, সাকেল আল মাহমুদ সহ ১৮ জন, যুগ্ম সদস্য সচিব হিসেবে শাহরিয়ার আহমদ মিরাশি, রাহাত ইসলাম, আব্দুল্লাহ আল মাহিদ, গুলজার শিপার, জুনেদ আহমদ এবং কার্যকরী সদস্য হিসেবে আরো সাতজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগীতা চেয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *