আল্লামা আছদ্দর আলী চাঁনপুরী (রহ.)’র স্মরণে ঈসালে সাওয়াব মাহফিল

Spread the love

ইছামতি কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুফতি আল্লামা আছদ্দর আলী চাঁনপুরী (রহ.)’র ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে কোরআন,খতমে দালাইলুল খাইরাত, খতমে খাজেগান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় ইছামতি কামিল মাদরাসা কনফারেন্স হলে হবিবিয়া ছাত্র সংসদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল মাহমুদ ও এ.জি.এস মাহবুব আলম মারুফের যৌথ সঞ্চালনায় মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুশাহিদ আহমদ। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, আরবী প্রভাষক আব্দুল হাকিম চৌধুরী, মুহাদ্দিস আতিকুর রহমান, আরবী প্রভাষক আব্দুল লতিফ শামিম, মাস্টার সিরাজুল ইসলাম,মুহি উদ্দীন, লাইব্রেরিয়ান দেলওয়ার আহমদ চৌধুরী, জকিগঞ্জ বার্তা ২৪ ডটকম’র সম্পাদক এনামুল হক মুন্না, সাবেক ভি.পি হাবিবুর রহমান, সাবেক জি.এস ইয়াহইয়া আহমদ চৌধুরী, ভি.পি আকবর আহমদ চৌধুরী প্রমুখ। পরে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

ঈসালে সাওয়াব মাহফিলে মোনাজাত পরিচালনা করছেন প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *