এম জাকির হুসেইন হিফযুল কোরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির উপদেষ্ঠা, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল লতীফ (লতু মিয়া) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃটিশ এওয়ার্ডপ্রাপ্ত বাংলাদেশি শিল্পপতি জাকির হুসেইন, আমেরিকা প্রবাসী নাসির আহমদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জসির আহমদের পিতা সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, গঙ্গাজল গ্রামের বাসিন্দা লতু মিয়া বাংলাদেশ সময় রাত ১২.০০টায় আমেরিকার নিউজার্সি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক ইফজাল আহমদ চৌধুরীসহ প্রবাসী কমিউনিটি নেতা ও দেশের সামাজিক-রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।