জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি’র ৪র্থ অভিষেক

Spread the love

সিলেটে অবস্থানরত জকিগঞ্জের ইন্টার থেকে মাস্টার্স পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসি’র ৪র্থ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৪ ডিসেম্বর, শুক্রবার বিকেল ৩ ঘটিকায় সিলেটস্থ স্কলার্সহোম মেজরটিলা শাখায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ কবি কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো আব্দুস সবুর, সীমান্তিক এর প্রতিষ্ঠাতা সদস্য মাজেদ আহমদ চঞ্চল, ভূমি কর্মকর্তা মোসলেহ উদ্দিন, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, শাবিপ্রবির সহকারী রেজিস্টার মো. ফয়সল আহমদ জকিগঞ্জ উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুল খালিক, প্রমূখ। হোসাইন আহমদ ও রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পিয়ার মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন আহমদ শাহ তামিম। শুভেচ্ছা বক্তব্য দেন শারমিন সুলতানা কলি। এসময় সভাপতি হিসেবে ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে জে এফ চৌধুরী ফাহিম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইশতিয়াক হাসানকে মনোনীত করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে অতিথিরা জেডএসসির বিগত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম খাঁ, কলামিষ্ট মাজহারুল ইসলাম জয়নাল, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, আরটিভি সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ, শাবিপ্রবি শিক্ষার্থী তানভীর আল হাসান, জাহাঙ্গীর আলম, আল ইমরান হুসেন, হাবীবুর রহমান, মুশফিকুর রহমান, জেডএসসির সাবেক সভাপতি জি এম শাহাদাত হোসাইন সানি, ইয়াছির আরাফাতসহ আরো অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের নিয়ে ফাইভ মিনিট ফর লার্নিং পরিচালনা করে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। জেএডএসসি দর্পণ নামে একটি ম্যাগাজিনেরও মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

জেএডসসির নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি মাহফুজ লস্কর, টিপু সুলতান, মো মিশকাতুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো এমাদ উদ্দিন, জুবের আহমদ চৌধুরী, রহিমাতুজ জুহরা লুবনা, সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, মিজানুর রহমান, দেলওয়ার হোসেন রনি, অর্থ সম্পাদক পিয়ার মাহমুদ, চীফ সার্জেন্ট এ্যাট আমর্স আলী হোসেন তাপাদার, সার্জেট এ্যাট আমর্স আহমদ শাহ তামিম, কমিউনিটি সেবা সম্পাদক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী, সহ কমিউনিটি সম্পাদক মামুনুর রশিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম এ রাহাত তাপাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক আরাফাত আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, প্রকাশনা সম্পাদক সোবহানী নোমানী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিফাত আহমদ টিপু, প্রচার সম্পাদক আব্বাসুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মারুফ আহমদ, দপ্তর সম্পাদক রুহুল আমীন রুমন, সমাজ সেবা সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ সমাজ সেবা সম্পাদক শাফি উল আলম, আলোকচিত্র সম্পাদক জুয়েল মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান শাহরিয়ার, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরীফ আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আব্দুলাহ আল মুমশাদ, কার্যনির্বাহী সদস্য মো রাহাত হোসাইন, শাহরিয়ার সুজন, মাজেদ আহমদ, হাসান আহমদ, সাহান আহমদ, এনায়েত রশীদ চৌধুরী নাবিদ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *