তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে জকিগঞ্জ টিভি পরিবারকে অভিনন্দন ও শুভেচ্ছা। জকিগঞ্জ টিভি মাটি ও মানুষের কথা বলে। সাদা-কে সাদা আর কালো-কে কালো বলার নীতিতে বিশ্বাসী। ইতোমধ্যে দল ও মতের উর্ধ্বে নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, জকিগঞ্জ টিভি। আমরা নিজ এলাকায় অনুপস্থিত থেকেও দূর হতে জকিগঞ্জ কে যেনো কাছ হতেই দেখতে পাই, জকিগঞ্জ টিভির পর্দায়। উপজেলা পর্যায়ের কোন টিভি চ্যানেল বাংলাদেশে এত জনপ্রিয় কিনা আমার জানা নেই! জকিগঞ্জের ইতিহাস- ঐতিহ্য, সমস্যা – সম্ভাবনা এবং জকিগঞ্জের আলোকিত মানুষের জীবনী তুলে ধরার মাধ্যমে জকিগঞ্জ কে বিশ্বের দরবারে তুলে ধরার প্রত্যয়ে যাত্রা শুরু করেছিল জকিগঞ্জ টিভি। দর্শক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে তাঁরা এবং অর্জন করেছে জনপ্রিয়তা। নিরপেক্ষতা, সততা তথা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা ও জকিগঞ্জের ঐতিহ্যবাহী স্থাপনা সমূহ এবং সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন উপস্থাপনার দ্বারা সকলের নিকট ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছে জকিগঞ্জ টিভি।

জকিগঞ্জ বাসীর ন্যায্য দাবী -দাওয়া এবং জকিগঞ্জের মাটি ও মানুষের কল্যাণকর সচিত্র প্রতিবেদনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়ে সমাজব্যবস্থা, সামাজিক মূল্যবোধ, মানবাধিকার, ন্যায়বিচার, শান্তি-সমঝোতা, দেশপ্রেম, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তথা সামগ্রিক সমৃদ্ধি অর্জনে সর্বদা সচেষ্ট থাকবে- এমনটি প্রত্যাশা করি জকিগঞ্জ টিভির নিকট। বিশেষত ধন্যবাদ জকিগঞ্জ টিভির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর- জনাব আব্দুল মুকিত, ডিরেক্টর জামাল আহমদ, আহমদ হোসাইন আইমান, জুয়েল মাহমুদ। ছড়াকার রেদ্বওয়ান মাহমুদ এর প্রাণবন্ত উপস্থাপনা জাতীয় টিভি চ্যানেল এর উপস্থাপনাকেও যেনো হার মানায়। তৃতীয় বছর পূর্তিতে জকিগঞ্জ টিভির সাথে সংশিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জকিগঞ্জের ইতিহাস – ঐতিহ্যের বিকাশে জকিগঞ্জ টিভি এগিয়ে যাক তার স্বপ্ন পূরণে, এই প্রত্যাশা।
লিখেছেন – মাজহারুল ইসলাম জয়নাল।