তুমিই জিতবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ষ্ঠবারের মতো জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চাকরী প্রার্থীদের প্রশিক্ষণের আয়োজন করেছে স্পেশাল হেল্প ফর প্রাইমারি জব। স্বাস্থ্যবিধি মেনে শনিবার থেকে প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়েছে। করোনা ভাইরাসের কারণে এবছর উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি।

প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন ট্রেইনার অব টিচার্স পার্থ চন্দ্র্র (ইংরেজী), শামীম আহমদ বিএসসি (গণিত)। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল স্পিচ দেন স্পেশাল হেল্পের পরিচালক মাস্টার ট্রেইনার অধ্যাপক আল মামুন, জাবি’র সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান শাহান। প্রথম দিনে ৮০ নম্বরের একটি প্রাক মূল্যায়ন টেস্ট গ্রহণ করা হয়।
প্রতি বৃহস্পতিবার দুপুর ২টায় এবং শুক্রবার সকাল ১০টায় প্রশিক্ষণ হবে। প্রতি ব্যাচে সর্বোচ্চ ৩০জন প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। আগ্রহীরা ০১৭১১০৬৮০৮২ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বিগত ৫টি পরীক্ষায় এই কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় শতাধিক প্রার্থী চাকুরী লাভ করেছেন।