
২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষা সংক্রান্ত সেমিনার করছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব জকিগঞ্জ (পুসাজ)।
৮ নভেম্বর রবিবার সকাল ১০টায় জকিগঞ্জ বাজারস্থ সোনার বাংলা অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হবে। পুসাজের সভাপতি তানভীর আল হাসান জানিয়েছেন- উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাবিপ্রবি, সরকারি মেডিকেলের শিক্ষার্থী ছাড়াও দেশের সব গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত বক্তব্য রাখবেন। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশ্নোত্তরপর্বে ভর্তিসংক্রান্ত যেকোনো প্রশ্ন করতে পারবে। ২০২০ সালের এইচএসসি-আলিম পরিক্ষার্থীরা উক্ত সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন। ভর্তি সংক্রান্ত সেমিনারটি আয়োজন করতে সার্বিক সহায়তায় রয়েছে জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশন অব সাস্ট (জেডএসও)।