
৭১’র চেতনার জকিগঞ্জের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এইচ এন ইমরান কে জকিগঞ্জ উপজেলার আহবায়ক ও সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম কে মনোনিত করে ৭১’র চেতনা সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আলম আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমানের সাক্ষরিত ৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
জকিগঞ্জের ৭১’র চেতনার নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আহমদ আলমগীর, মোঃ মোছলেহ উদ্দিন, শাকিব আল হাসান, শাকিল মাজহার রনি ও নাজমুল হক সুমন।
” ৭১’র চেতনা “একটি মুক্তচিন্তার সামাজিক সংগঠন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উচ্চ মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তোলা এবং জাতীয় শক্তি হিসেবে তাদের সংঘবদ্ধ করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে ভুমিকা রাখার লক্ষ্যে সংগঠনটি দেশব্যাপী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো সংগঠনটি। ইতোমধ্যে পার করে এসেছে ৮ টি বছর। এই দীর্ঘ সময়ের পথচলায়।
সংগঠনটির উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল করার লক্ষ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি উপজেলায় আহবায়ক কিমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তি।