চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের অর্থায়নে বৃদ্ধা আয়না বিবির ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

Spread the love

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামের ৮৫ বছরের অসহায় বৃদ্ধা মহিলার ঘর নির্মান করার জন্য চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট ইউকে ও বাংলাদেশের অর্থায়নে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৫ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার।

ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুর আহমদ লস্কর,ট্রাস্টের বাংলাদেশের এম্বাসেডর তোফায়েল আহমদ চৌধুরী,বারহাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য ছালিকুর রহমান,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান,মাসুদ আহমদ ও রায়হান আহমদ সহ প্রমুখ।

উল্লেখ্যঃ চলিত বছরের আগস্ট মাসের ২ তারিখে শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান একটি ভিডিও করে অসহায় বৃদ্ধা মহিলার ঘরের জরাজীর্ণ অবস্থা ফেইসবুকে পোস্ট করেন।
এই ভিডিও দেখে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট জুবের লস্কর সাইফুর রহমানের সাথে যোগাযোগ করে ঘর নির্মানের দায়িত্ব ট্রাস্ট নিবে বলেন।

সাইফুর রহমান বলেন,বর্তমান করোনা মহামারিতে সারা বিশ্ব অর্থনৈতিক ক্ষতির সম্মুখ হয়ে পড়ায়।
এই কঠিন সময়ে অল্প দিনের মধ্যে বৃদ্ধা মহিলার ঘর নির্মান করা হবে কল্পনাও করা যায়নি।

সাইফুর রহমান,চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের সংশ্লিষ্ট সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *