জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব চৌধুরী আর নেই।

Spread the love


জকিগঞ্জ উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও জকিগঞ্জ এসোসিয়েশন, সিলেট এর সভাপতি জনাব আফতাব হোসেন চৌধুরী কয়েছ আর নেই।

আজ মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটের সময় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। আজ এশার নামাজের পর সিলেট দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সেখানেই দাফন করা হবে।

জানা যায়, জনাব আফতাব হোসেন চৌধুরী কয়েছ জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত কাজলসার তথা বালাউট গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে সিলেট নগরীতে স্বপরিবারে বসবাস করে আসছেন।

উনার মূর্তুতে শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা মো.আব্দুস সবুর, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ, ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিত পরিচালক জামাল আহমদ সহ জকিগঞ্জ টিভি পরিবার


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *