
জকিগঞ্জে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রোববার বিকেল তিনটার দিকে জুম এপ্লিকেশনের মাধ্যমে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং আইসিটি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। কুইজ প্রতিযোগীতা পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস।
প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চুড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী।
প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে হাফিজ মজুমদার বিদ্যানিকেতন।