কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ; নবগঠিত কমিটি বিলুপ্তির দাবী

Spread the love

জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্তির দাবী নিয়ে কালিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা।

রবিবার উপজেলা ছাত্রদল, পৌরসভা ও ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম
ও দেলোয়ার হোসেন চৌধুরী।

পথসভায় উপস্থিত ছিলেন কামরুল ইসলাম চৌধুরী, হাবিবুর রহমান, আহমেদ মুমিন, তারেকুল ইসলাম তারেক সহ অনেকেই।

বক্তারা বলেন – নবগঠিত কমিটিতে শিক্ষিত, ত্যাগি ও নির্যাতিত কর্মিদের বাদ দিয়ে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। অবিলম্বে তা বিলুপ্ত করে ত্যাগী নেতাদের মুল্যায়ন করতে হবে৷


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *