গাঁজাসহ পিতা-পুত্র আটক

Spread the love

জকিগঞ্জে গাঁজাসহ পিতা-পুত্রকে আটকের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ থানার এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে অফিসার ফোর্স সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত হরলাল বিশ্বাসের ছেলে মাদক কারবারি গৌরাঙ্গ বিশ্বাস (৪৫) ও তার ছেলে সুভাস বিশ্বাস (১৮) কে আধা কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (১২ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জকিগঞ্জ থানার এসআই শাহিনুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে এলাকায় নিরবে মাদক কারবার করে আসছিলো। শুক্রবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *