সিলেটে আরো একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

Spread the love

বেসরকারি পর্যায়ে আরও একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।
এর আগে ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি পায়। এই নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াচ্ছে ১০৭টি।

আদেশে দেখা যায়, ‘আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি’ নামের নতুন এই বেসরকারি বিশ্ববিদ্যালয় হবে সিলেট সদরের টুলটিকর ইউনিয়নের টিবি গেট এলাকায়।
এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহমদ আল কবির। বিশ্ববিদ্যালয়টি অস্থায়ীভাবে স্থাপনের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) উদ্যোক্তাকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *