কুয়েতে শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের উদ্যোগে শাহ আব্দুল করিমের ১১তম প্রয়াণ দিবস পালিত

Spread the love

চলমান বৈশ্বিক করোনা মহামারিতে-(covid-19) স্বাস্থ্যবিধি মেনে ১০ সেপ্টেম্বর-২০২০ইং, বৃহস্পতিবার শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের উদ্যোগে, সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল এবং করিম স্বরণে করিম গীতির আসর অনুষ্ঠিত হয়।

শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত’র সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম ডানার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক খসরু আহমদ ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায়, উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সদস্য সচিব, শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট দানবীর মোরাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, কুয়েত কমিউনিটির নেতা, বিশিষ্ট সংগঠক সমাজসেবক রাজনীতিবিদ আশফাক আলী ফেরদৌস, বিশেষ অতিথি বিশিষ্ট সংগঠক সাদ মিয়া, বিশেষ অতিথি কুয়েত রাজ্য শাখা জাতীয় পার্টির সম্মানিত সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, বিশেষ অতিথি বিশিষ্ট সংগঠক শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদের সাবেক সভাপতি ওলিদ মোহাম্মদ সেনু, বিশেষ অতিথি তরুন সংগঠন সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নোমান আহমদ,বিশেষ অতিথি আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ কুয়েতের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ,বিশেষ অতিথি সংগঠক নুর আহমদ,আরো ও ছিলেন সংগঠনের সহ সভাপতি জয়নাল আবেদিন শামিম, সাংগঠনিক সম্পাদক প্রজিত পাল, বিশিষ্ট সংগঠক সমাজ সেবক সংগঠনের সহ সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক রলেক আহমদ,অর্থ সম্পাদক মুকিত খানঁ, সংগঠক শেলু মিয়া, ধর্ম সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সংগঠন খলিল আহমদ, সহ সাংস্কৃতিক সম্পাদক রানা,সংগঠক ওদুদ আহমদ সহ অনেকে। উত্ত অনুষ্ঠানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার পাশাপাশি চলমান বৈশ্বিক মহামারির করোনা থেকে বাংলাদেশ ও কুয়েত সহ গোটা বিশ্বের মানুষকে মুক্তিদানের জন্য দোয়া করা হয়, এছাড়াও কুয়েতের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সংগঠক সদ্য প্রয়াত মনির হোসেন মন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরিশেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *