নবগঠিত কমিটি বাতিল চেয়ে জকিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Spread the love

 জকিগঞ্জে ছাত্রদলের নবগঠিত কমিটিকে অবাঞ্চিত পকেট কমিটি ঘোষণা করে তা বাতিল চেয়ে বিক্ষোভ করেছে অবমূল্যায়িত এবং পদ বঞ্চিত তৃনমূল ছাত্রদল নেতৃবৃন্দ।
 
আজ জকিগঞ্জের প্রাণকেন্দ্র এম.এ হক চত্বর থেকে ছাত্রদলের এ বিশাল বিক্ষোভ মিছিল জকিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে এম.এ হক চত্বরে সংক্ষিপ্ত পথ সভা হয়।
 
নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং জকিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত পথসভায় বিক্ষোভকারী নেতাকর্মীরা বলেন নারী কেলেঙ্কারিতে জড়িত সাবেক ছাত্রলীগ কর্মী ও ধানের শীষের বিরোধিতাকারী ব্যাক্তিকে আহবায়ক নির্ধারণ করে যে অযোগ্য ছাত্রত্বহীন পকেট কমিটি দেওয়া হয়েছে তা আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে কেন্দ্রীয় ছাত্রদলের হস্তক্ষেপে প্রকৃত ত্যাগী নির্যাতিত ছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হউক। তৃনমূল ছাত্রদলের দাবি আদায় না হলে জকিগঞ্জ উপজেলা ছাত্রদল কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।
 
বিক্ষোভ মিছিল ও পথসভায় এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক তারেকুল ইসলাম ইমন, ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব, দেলোয়ার হোসেন চৌধুরী, মেহেদি হাসান তালুকদার, জয়নাল আহমদ, জয়নুল আবেদীন সাদ্দাম, আহমেদ মোমিন, ফজলে রাব্বি সাদিক, কবির আহমদ, আলতাফ আহমদ, সুমন আহমদ,কামরুল ইসলাম,জিসান আহমদ চৌধুরী, আহমেদ মিনহাজ, এম এইচ ইমরান, নোমান আহমদ, তারেক আহমদ,মাজেদ আহমদ মাজু, কাওছার আহমদ, জীবান আহমদ, সারওয়ার আহমদ, সাইফুল ইসলাম খান, সাইফুল ইসলাম চৌধুরী, রাসেল আহমদ,শিব্বির আহমেদ, সেলিম আহমদ তাপাদার, রুহুল আমিন, ইকবাল আহমদ, মুন্না হোসেন, আহমেদ জাবের, খুরশেদ আলম, তানজিব আহমেদ, জাহেদ আহমদ, কাওছার আহমদ,ইমন আহমেদ, আহমেদ মিছবাহ, দেলোয়ার হোসেন, জুয়েল আমিন, আতিক হাছান, সাঈদ আহমদ, বোরহান আহমদ চৌধুরী, লিমন আহমদ,শামীম আহমদ, জাহেদ আহমদ, এমাদ আহমদ, রাসেল আহমদ, জাকির আহমদ, মিজান আহমদ, হাছান আহমদ প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *